ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফতুল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লার শান্তিনগর এলাকার সেলিম মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে রাবেয়া বেগম নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাবেয়া বেগম (৩৫) ভোলার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তিনি তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে ফতুল্লায় ভাড়া থাকতেন।


নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানান, রাবেয়া এলাকায় লোকজনের কাছে সুধে টাকা দিতেন। বিভিন্ন জনের সঙ্গে মোবাইলে কথা বলায় তার স্বামী তাকে সন্দেহ করতেন। এ কারণে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। গত দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে চলে যায় অপু। সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখে আশপাশের বাসিন্দারা।


আরও জানা যায়, সকালে তার স্ত্রীর গলাকাটা লাশ ঘরের ভেতরে পড়ে আছে বলে জানায় স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি রাকিব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑